জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের চর গুজামানিকা গ্রামের মিনহাজ আলী (২৫) সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বেকারত্ব দূর ও পরিবারের সচ্ছলতা আনতে ২৬ দিন আগে সৌদি আরবের আবহা শহরে যান মিনহাজ। বুধবার (১৬ এপ্রিল) সকালে কর্মস্থলে যাওয়ার সময় একটি প্রাইভেটকারের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মিনহাজ কড়ইচড়া ইউনিয়নের মো. নজরুল ইসলামের একমাত্র ছেলে। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রয়োজন হলে সহায়তার আশ্বাস দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।