পহেলা বৈশাখ, চিরায়ত বাঙালিয়ানার বাংলা সনের প্রথম দিন ১৪ এপ্রিল। সারাদেশের মতো জলঢাকায়ও নতুন বর্ষকে নতুন বাংলাদেশে বরণ করার জন্য বর্ষবরণ ১৪৩২ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করেন জলঢাকা উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাইদ ইমরুল মোজাক্কিন, সহকারী কমিশনার (ভূমি) ফেরদৌস আলম, থানা অফিসার ইনচার্জ আরজু মোহাম্মাদ সাজ্জাদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ, সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহুর রহমান মেজবা এবং সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কবির ও জলঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ।
এসময় বক্তারা বলেন, বাংলা নববর্ষ কেবল একটি উৎসব নয়-এটি বাঙালির আত্মপরিচয় ও ঐতিহ্যের প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একত্রিত করে এই দিনটি সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে যা অন্যকিছু থেকে একেবারেই আলাদা।
উক্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন ধরনের লোকগান কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠন গুলো।
নজর কেরেছে রংপুর ভাওয়াইয়া একাডেমির ভাওয়া গান সহ আদি বাংলার প্রতিদিনের জীবন যাপনে ব্যবহার হতো এমন তৈজসপত্র ও সরঞ্জামাদি যেগুলো এখনকার দিনে খুজে পাওয়া অনেক দুরুহ ব্যাপার।
অনুষ্ঠানে আগত সাধারণ দর্শনার্থীরা জানান,দীর্ঘ সময় পরে নতুন বাংলাদেশে আনন্দঘন ভাবে একযোগে সারাদেশে বৈশাখ অর্থাৎ বর্ষবরণ অনুষ্ঠান পালন করা হচ্ছে এতে আমরা অত্যন্ত আনন্দিত এবং বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে এই উৎসবের ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।