ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শনিবার রাতে পুলিশের অভিযানে রান্নাঘরের গর্ত থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। এ সময় কামাল ভূঁইয়া (৩৪) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতকে রবিবার (১৩ এপ্রিল) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দিন জানান, শনিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের আমোদাবাদ গ্রামের কামাল ভূঁইয়ার বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় একটি টিনশেড দোচালা ঘর, যেটি রান্নার কাজে ব্যবহৃত হয় সেখানে গর্তে লুকিয়ে রাখা ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় কামাল নামের একজনকে। এ ঘটনায় তার বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।