বরিশালে বানারীপাড়া উপজেলার বিশারকান্দিতে শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি শার্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।বিশারকান্দির ইউবিসি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জঁমকালো আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক।বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বাইজিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার শরিফ উদ্দীন,বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা।
এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগের সঞ্চালনায় আর উপস্থিত ছিলেন বিশারকান্দি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবুল কালাম আজাদ,সাংবাদিক ও যুবদল নেতা জাকির হোসেন, বানারীপাড়া উপজেলা ছাত্র প্রতিনিধি মোঃ সাব্বির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা।দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে খেলা সম্পন্ন হয়।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক বলেন,সর্বগ্রাসী মাদক থেকে দূরে থাকার বিকল্প খেলাধুলা। বাংলাদেশে এখন দক্ষ জনশক্তির প্রয়োজন এবং সেখানে তরুণের মাদক নামক অভিশাপ থেকে দূরে থাকতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।