গাজায় ইসরায়েলের চালানো গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছে সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ ছাত্রদল।
সোমবার (৮ এপ্রিল) সকালে কলেজের মূল ফটকের সামনে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা মুখে কালো কাপড় বেঁধে ‘গাজায় গণহত্যা বন্ধ কর’
কর্মসূচিতে তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাইফুল তালুকদার
সদস্য সচিব সিয়াম হোসন একাদশ শ্রেনীর সভাপতি অন্তত কলেজ ছাত্রদল নেতা মানিক মিয়া ডিগ্রি সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ সাইফুল তালুকদার বলেন, “ফিলিস্তিনে শিশু, নারী ও নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করে ইসরায়েল মানবতার বিরুদ্ধে ভয়ঙ্কর অপরাধ করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে এই গণহত্যা বন্ধের আহ্বান জানাই।”বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছি।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের তরুণ সমাজ সব সময় নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে রয়েছে। গাজায় যে বর্বরতা চালানো হচ্ছে, তা বিশ্ব বিবেককে নাড়া দেওয়ার মতো।”
ছাত্রদলের এই শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলে। অংশগ্রহণকারীরা গাজাবাসীর প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।