নাটোরে দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক, কবি ও শিক্ষক সাজে দুর রহমান সেলিমের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে হাত-পা ভেঙে দেয়ার ঘটনায় আব্দুল ওহাব ও আক্কাস আলী সরকার নামে দুই জনকে আটক করেছে যৌথবাহিনী।
রবিবার ৬ এপ্রিল দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রকোলা বাজারে স্থানীয় সন্ত্রাসী আব্দুল ওহাবের নেতৃত্বে ৮/১০ জন সহযোগীসহ এই হামলা চালায় বলে অভিযোগ করেছেন দৈনিক প্রান্তজন সম্পাদক সাজেদুর রহমান সেলিম।
প্রান্তজন সম্পাদক এর উপর এই হামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও দোষীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন নাটোর জেলা ও সকল উপজেলার সাংবাদিক ও গণমাধ্যম নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।