গুলিস্তানে ফুলবাড়িয়াতে সুন্দরবন স্কয়ার মার্কেটের মোড়ে পরিবারের সামনে সাংবাদিকের উপর অর্তকিত হামলা চালিয়েছে ঢাকা বরিশাল রুটে চলাচলকারী তাজ আনন্দ পরিবহন সার্ভিস (ঢাকা মেট্রো-ব ১৫৩৮৭২) এর স্টাফগণ।
জানা যায় যে, গাড়ি গায়ে চাপিয়ে দেওয়ার ঘটনায় প্রতিবাদ করায় এশিয়ান টিভির মাল্টিমিডিয়া রিপোর্টার শফিকুলের উপর অর্তকিত হামলা চালায় তাজ আনন্দ পরিবহনের হেলপার পলাশ, চালক ঠান্ডু, সুপার ভাইজার মোশাররফ, মালিক টুটুলসহ প্রায় অর্ধশতাধিক লোক। মব সৃষ্টি করে ২৮ই মার্চ এই হামলায় সাংবাদিকতে হত্যার উদ্দেশ্যে বাস চাপা দেওয়ার চেস্টা করেন। সঙ্গে টাকা আছে বুঝতে পেড়ে পুনরায় হামলা করে শফিকুলের সঙ্গে থাকা নগদ অর্থ লুটে নেয়।
শফিকুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় বংশাল থানায় মামলা প্রকীয়াধীন রয়েছে।
শফিকুলের জানায় এই ঘটনার সুষ্ঠু বিচার চাই, দোষীদের অবিলম্বে আটক করে আইনগত ব্যবস্থা নিতে হবে। সবাই দোয়া করবেন, বেঁচে আছি এটাই বড় পাওয়া।
প্রতিবেদন লেখার সময় অভিযুক্ত পরিবহন সংস্থার কারও সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।