তীব্র শীতে ছেঁয়ে গেছে ঘন কুয়াশা আর শীত। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে গরিব ও দুস্থ্য মানুষের জন জিবন।
বাংলাদেশ প্রেস ক্লাব বেলকুচি উপজেলা শাখা দারিয়েছে গরিব ও দুস্থ্য মানুষের পাশে। আজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বানিয়াগাঁতী এস এন একাডেমি স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে গরিব ও দুস্থ্য মানুষের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠিত হয়।
উক্ত কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম গোলাম সাবেক ইউপি চেয়ারম্যান ২নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ ও বেলকুচি উপজেলা বিএনপির সন্মানিত আহবায়ক। আর উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ শ্রমিক দলের বেলকুচি উপজেলা শাখার সভাপতি কেরামত আলী তালুকদার। আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সন্মানিত সহকারী শিক্ষা মহোদয়গন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব বেলকুচি শাখার সকল সদস্য বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।