নওগাঁর ধামইরহাট এম এম সরকারি ডিগ্রি কলেজের উদ্যোগে ১২ জানুয়ারি বেলা ১১টায় কলেজ মাঠে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে দিনব্যাপী পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে।
মেলা উদ্বোধন করেন জয়পুরহাট সরকারি মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মো. সিরাজুল ইসলাম।
মেলায় কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে মোট ৯টি স্টলে পাটি সাপটা, গোলাপ পিঠা, দুধ চিতই পিঠাসহ নানান ধরনের পিঠার পরশা সাজিয়ে রাখা হয়। ধামইরহাট সরকারি এমএম ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে পিঠা মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অফিসার মো. কামরুজ্জামান সরদার, সহকারি অধ্যাপক ইমদাদুল হক, মোসফেকা খানম, আগ্রাদ্বিগুন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোজাফফর রহমান, আলহাজ্ব জাহাঙ্গীর আলম মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেওয়ান ইয়াহিয়া, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়ামিন প্রমুখ। সবশেষে পিঠা মেলায় অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী স্টলদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।