দীর্ঘ প্রায় ১৫ বছর পর দেশে ফিরেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও রিপাবলিকান পার্টির প্রাক্তন সিনেটর প্রার্থী এবং আমেরিকার মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে ঢাকার বিমানবন্দরে অবতরণ করলে ঢাকার দোহার-নবাবগঞ্জ তার নির্বাচনী নিজ এলাকার হাজারো জনতা সহ জয়নুল আবদীন ফারুক বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
এ সময় জয়নুল আবদীন বলেন, আমেরিকা থেকে দেশে ফিরেছেন বিএনপি নেতা গিয়াস আহমেদ। তিনি স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে ১/১১-এর বিরুদ্ধে এবং স্বাধীনতার মূলচেতনা ধ্বংসকারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনে সক্রিয় ছিলেন। এটি ভালো লাগার বিষয় আজ মুক্ত দেশে তিনি জনতার মাঝে ফিরেছেন । বিমানবন্দরে গিয়াস আহমেদ সবাইকে নিয়ে ঢাকার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত ও মুনাজাত শেষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি বিদায় নেন।
গিয়াস আহমেদ নতুন স্বাধীন দেশে দীর্ঘদিন পর দেশে ফিরে আপ্লুত হয়ে পড়েন। তিনি দ্বিতীয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ছাত্র-জনতা এবং উপস্থিত সবাইকে অভিনন্দন জানিয়ে সকলের উদ্দেশ্যে বলেন, দ্বিতীয় মুক্তিযুদ্ধে সকল অংশগ্রহণকারীদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
গিয়াস আহমেদ বলেন, হাসিনার স্বৈরাচার সরকার মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাগারে রেখেছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে । মিথ্যা মামলা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও নির্বাসনে পাঠিয়েছে। এ ছাড়াও লাখ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে গুম-খুন করেছে। আমি বলবো- আওয়ামী স্বৈরাচার দেশ থেকে পালিয়েছে। যতদিন না তাদের বিচার হবে ততদিন পর্যন্ত দেশের মাটিতে তাদের ঠাঁই হবে না। দেশ ও দেশের জনগণ এবং গণতন্ত্রের পক্ষে কথা বলার কারণে আওয়ামী লীগ স্বৈরাচার সরকার তার ওপর নির্যাতন-নিপীড়নের মাত্রা বাড়িয়ে দেয়। তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ সভা-সমাবেশ করেছি। এ কারণেই শেখ হাসিনা ব্যক্তিগতভাবে আমার নামে বাংলাদেশ বিমানবন্দরে নিষেধাজ্ঞা দেন, আমি যাতে মাতৃভূমিতে আসতে না পারি। শুধু তাই নয়, আমি সহ আমার বড় ভাইয়ের নামে ও অন্যদের নামে মিথ্য মামলা দিয়ে হয়রানি করেছে তারা।
প্রসঙ্গত জানা যায় যে, বিএনপি নেতা গিয়াস আহমেদ, চেয়ারম্যান, আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এবিসিসিআই) হিসেবে, বাংলাদেশের শহীদ পরিবার ফান্ডে ৫০ লাখ টাকার অনুদান প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেবেন আশ্বাস দেন। আরও জানা যায় যে, আসছে আগামী সোমবার (২৩ ডিসেম্বর) ওয়েস্টিন হোটেলে এবিসিসিআইর একটি সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি শেরাটন হোটেলে আগামী ২৬ ডিসেম্বর, এনআরবি ওয়ার্ল্ড বিজনেস সামিটের উদ্বোধনী বক্তব্য দেবেন বলে জানান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।