বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরীহ ছাত্র জনতার ওপর হামলাকারী মো. আইয়ুব আলী ভাদুড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৪ নভেম্বর) তাকে গ্রেফতার করে মানিকগঞ্জের বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃত আইয়ুব আলীর বিরুদ্ধে গত ১০ জুলাই মানিকগঞ্জের দৌলতপুর থানায় মামলা রুজু করা হয়। সে দৌলতপুর থানার পারুবিয়া গ্রামের মো. আওলাদ হোসেন ভাদুড়ির ছেলে। তার নামে মাদক বানিজ্য, সাংবাদিকদের উপর হামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর হামলা, গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে আইয়ুবকে দৌলতপুরের জিয়নপুর বাজার থেকে গ্রেফতার করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।