ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ব্লাড ডোনার্স ক্লাব কর্তৃক আয়োজনে জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস পালিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে নবাবগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
সভাপতি ওয়ালিদ হোসেন বলেন, রক্ত দান একটি মহৎ কাজ এ কাজের সাথে আসার জন্য সকলকে উদার্থ আহ্বান জানাচ্ছি, সবাই আপনারা রক্ত দানে পাশে থাকবেন, নিজে রক্ত দান করবেন এবং যারা রক্ত দান করতে ইচ্ছা প্রকাশ করে তাদের অনুপ্রানিত করবেন, “রক্ত দান হোক জাতীবাদ, রক্ত বুঝে না ধনী-গরিব, জাত বা ধর্ম, রক্ত দান হোক সবার জন্য”।
সাধারণ সম্পাদক ইমরান বলেন, যারা স্বেচ্ছায় রক্ত দান করেন তাদের ভূমিকা মুখে প্রকাশ করা সম্ভব নয়। রক্ত দানের মতোন মহৎ কাজে যারা বিভিন্ন মাধ্যমে রক্তদান করেন, তাদেরকে জানাই রক্তিম ভালোবাসা, দোহার নবাবগঞ্জের রক্তের অভাবে
একটি মানুষের ও মৃতু না হয় এই শপথ রেখেই আমাদের কার্যক্রম চলছে।
এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি ওয়ালিদ হোসেন, সাধারণ সম্পাদক শুভ আহমেদ ইমরান, কোষাধাক্ষ রাকিব কাজী, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান, মানবাধিকার বিষয়ক সম্পাদিকা দীপা চক্রবর্তী, মহিলা বিষয়ক সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস পিংকি, স্বাস্থ্য বিষয় সম্পাদক মেহেদী পাঠান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক প্রান্ত প্রতিম বৌদ্ধ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শাকিল হাসানসহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।