ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে তেঘরিয়া ইউনিয়নে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পতনের পর আবার নতুন করে নতুন আঙ্গিকে তেঘরিয়া ইউনিয়নে গরিব-দুঃখীদের মাঝে টিবিসির পণ্য বিতরণ কার্যক্রম শুরু করেন তেঘরিয়া ইউপি চেয়ারম্যান হাজী মোঃ লাট মিয়া। পণ্য গুলের মধ্যে ছিল চাউল, ডাল, তেল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য।
বুধবার সকালে তেঘরিয়া ইউনিয়ন কার্যালয়ের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি । টিবিসির পণ্য গ্রহনকারী কার্ড নং ব্যবহারকারী সুমা আক্তার জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমরা পরিপূর্ণভাবে এই টিসিবির পণ্য পেতাম না। পক্ষপাত ও স্বজনপ্রীতির কারণে আমরা অসহায়রা এই সুবিধা থেকে বঞ্চিত ছিলাম । স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর বর্তমান সরকারের আমলে আমরা এই সুবিধাগুলো এখন পাচ্ছি । এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের মেম্বারের গন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।