ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের ফুলতলা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় তাসলিমা বেগম (৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। নিহত তাসলিমা মুকসুদপুর ইউনিয়নের ঢালারপাড় এলাকার মৃত আব্দুল আজিজের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুর দুইটার দিকে ফুলতলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ছিটকে পরেন তাসলিমা। এসময় স্থানীয়রা তাকে মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলতলা পুলিশ ফাঁড়ির এসআই মোঃ জসিম উদ্দিন জানান, ঘটনার পর মোটরসাইকেল নিয়ে আরোহী পালিয়ে যায়। এবিষয়ে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া নিহতের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।