‘লায়ন্স ক্লাব অব ঢাকা ব্লুজ‚ এর পক্ষ থেকে ঢাকা নবাবগঞ্জে কোমরগঞ্জ বাজার এলাকায় এতিমখানায় খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৪ মে) বিকেলে লায়ন্স অ্যাড. তৌহিদ উজ্জামান খান দিপুর নেতৃত্বে এতিমখানার পরিচালক মোস্তফা কামালের কাছে খাবার সামগ্রী হস্তান্তর করেন৷
১ মাসের খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ এবং ঈদু উপলক্ষে সেমাই, চিনি, মাংস, পোলাও চাল দেওয়া হয়৷ এসব খাবার পেয়ে আনন্দিত ছিল এতিমখানার শিশু বাচ্চারা৷ দেখা গেছে তাদের মুখে হাসি৷
অ্যাডভোকেট তৌহিদ উজ্জামান খান দিপু বলেন, ঢাকা লায়ন্স ক্লাব সবসময় অসহায় দরিদ্র পাশে থাকে এবং দেশের যে কোনো ক্লান্তিকর সময়ে জনগণের জন্য কাজ করেন৷ আশাকরি সবসময় লায়ন্স ক্লাব জনগণের পাশে থাকবে৷
এসময় বিশিষ্ট সমাজসেবক সুরুজ্জামান, রাশেদ মিয়াসহ লায়ন্স ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।