বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব মির্জাপুর শাখার এর সহ-সাংগঠনিক সম্পাদক, ডিএন বাংলা টিভির মির্জাপুর প্রতিনিধি ও দৈনিক বাংলার দূত পত্রিকা টাঙ্গাইল জেলা প্রতিনিধি সাংবাদিক রুবেল মিয়ার উপরে আওয়ামীলীগ সন্ত্রাসীদের হামলা।
গত (০৪ই আগস্ট) রোজ রবিবার, দুপুর ১টায় সময় টাঙ্গাইল নিরলা মোড়ে এ হামলার শিকার হন। আওয়ামী লীগের নেতারা জয় বাংলা স্লোগান দিয়ে,এক মহিলার উপরে হামলা চালায়, এই হামলার ভিডিও নিতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিক রুবেল।
এসময় বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকারী দরিয়ে আসলে,সন্ত্রাসীরা রুবেলকে আহত অবস্থায় ফেলে চলে যায়।
আন্দোলনকারীরা আহত সাংবাদিক রুবেলকে উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজে ইমারজেন্সিতে ভর্তি করেন।
তাঁর মাথায় রড দিয়ে বারি দেওয়ার কারনে প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয় তাহার মাথায় ৭টি সেলায় করা হয়েছে ও ডান হাতের দুটি আঙ্গুল ভেঙে গেছে।
বিষয়টি নিয়ে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকারী সাংবাদিক, শিক্ষার্থীরাসহ সুশীল সমাজের সাধারণ জনগণ তীব্র নিন্দা জানিয়েছেন।
এ বিষয়ে ডিএন বাংলা টিভির সম্পাদক, মোঃ সুমন বলেন, আল্লাহতাআলার কাছে সাংবাদিক রুবেল সহ সকল সাংবাদিকের সুস্থতা কামনা করে বলেন, সাংবাদিকরা বস্তু নিষ্ঠ সংবাদ সংগ্রহ ও প্রকার করে বিধায় হামলার শিকার হয়, আমি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে হামলাকারীদের শাস্তির দাবি জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।