দোহার উপজেলায় জয়পাড়া বাজারে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন, জনগণকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা, সরকারি আদেশ অমান্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মাস্ক পরিধান না করায় ৮ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযানে সহযোগিতা করেন দোহার থানা পুলিশের সদস্যগণ।
বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং নিদিষ্ট সময়ের পর দোকানপাট ও শপিংমল খোলা রাখা এবং স্বাস্থ্যবিধি অমান্য করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সকলকে সর্তক করেন।
অভিযানে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ। দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, সরকার ঘোষিত কঠোর লক ডাউন পরিস্থিতি বাস্তবায়ন করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।