ঢাকার দোহারে মারুফ নামের ৯ বছরের এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দোহার থানা পুলিশ। নিহত মারুফ ফরিদপুর জেলাদোহারে ০৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধারর সদরপুর উপজেলার চার রশি গ্রামের মো.জুলেলের ছেলে। মারুফ তার মায়ের সাথে দোহার উপজেলার জয়পাড়া বড় মাঠ এলাকায় লিয়াকত আলী খানের বাড়িতে ভাড়া থাকতো।
নিহতের মা মরিয়ম আক্তার জানান, জুম্মার নামাজের পূবে তিনি কাজে থেকে বাড়ি ফিরে দেখেন তার ছেলে মারুফ ঘরের আরার সাথে গলায় উরনা পেচিয়ে ঝুলছে। পরে তার ডাক চিৎকারে স্থানীয় এগিয়ে এসে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে দোহার থানার ওসি হারুন অর রশিদ বলেন, ঘটনার পর খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। রিপোর্ট পেলে মৃত্যুর কারন জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।