টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সাব-রেজিস্ট্রার মো. খায়রুল বাশার ভূঁইয়া পাভেল তার অফিস কক্ষে সাংবাদিককে অবরুদ্ধ রাখার প্রতিবাদে কালিহাতী প্রেসক্লাবের সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত। বুধবার (২৬ জুন) দুপুর ১২ টায় কালিহাতী প্রেসক্লাবের সন্মুখে টাঙ্গাইল -ময়মনসিংহ মহাসড়কে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শ্রী রঞ্জন পন্ডিত, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টনসহ সকল সাংবাদিক সদস্যবৃন্দ।
উল্লেখ্য, টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সাব-রেজিস্ট্রার মো. খায়রুল বাশার ভূঁইয়া পাভেলের প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা দলিল লেখক কল্যাণ সমিতি।
এ সময় সাব-রেজিস্ট্রার মো. খায়রুল বাশার ভূঁইয়া পাভেলের পক্ষে কর্মচারী আরতি রানীর ১২ লাখ টাকার দুর্নীতির বিরুদ্ধে স্বপক্ষে বেসরকারী টেলিভিশন ডিবিসি নিউজ এর ষ্টাফ রিপোর্টার সোহেল তালুকদার বক্তব্য নিতে (অফিস চলাকালীন) গেলে সাব রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাভেল দরজা বন্ধ করে দিতে বলেন। এর প্রতিবাদে সাংবাদিকরা তার এজলাসের সামনে অবস্থান করেন। এ ঘটনায় কালিহাতীতে কর্মরত সকল সাংবাদিক কালিহাতী প্রেসক্লাব ও কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সদস্যরা একাত্মতা ঘোষণা করে অবস্থান নেন। তারই ফলশ্রুতিতে আজ সাংবাদিকদের মানববন্ধন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।