ঢাকা দোহারের ইউসুফপুর এলাকায় পানিতে ডুবে জান্নাতুন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত জান্নাতুন ওই এলাকার শরীফের একমাত্র মেয়ে। স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, সোমবার সকাল ১০টার দিকে জান্নাতুন বাড়ির বাইরে খেলছিল। বেলা ১১টার দিকে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে জান্নাতুলকে খুঁজে পাননি।
জান্নাতুনের লাশ পুকুরে ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা মেডিকেল কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারসহ আশপাশের এলাকায় শোকের মাতম বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।